১৪ আগস্ট, ২০২৬ | ৩০ শ্রাবণ, ১৪৩৩ | ৩০ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে সাড়ে ৩ ঘন্টায়ও শূন্য ভোটের বুথ!

শাহেদ মিজান: উখিয়ার প্রাণকেন্দ্রে অবস্থিত উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। নানা কারণে পুরো উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ এই ভোটকেন্দ্রটি। কিন্তু উপজেলা নির্বাচন ভোটের এমন কেন্দ্রেও সাড়া ফেলতে পারেনি। যার কারণে সকাল সাড়ে ১১টায় ভোটের সাড়ে ৩ ঘণ্টা অতিবাহিত হলেও এই কেন্দ্রের দুটি একটি ভোটও পড়েনি। উখিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সওয়ার আলমের শাহীনের পর্যক্ষেণ এমনটি ধরা পড়ে।  এমনটি জানিয়ে তিনি তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

সরওয়ার আলম শাহীনের পর্যবেক্ষণ মতে, সকাল ১১ টা ৩০ মিনিটেও উৎসবের ভোটে উখিয়ায় ওই কেন্দ্রের বিরাজ করছিল শুনশান নীরবতা। বাইরে কোন লাইন নেই, বিদ্যালয়ে বাইরে গাছতলায় দ্বায়িত্বরত দুইজন পুলিশ অলস বসে আছে। ভেতরে না গেলে বুঝার উপায় নেই এখানে আজ ভোট।

৩৮ নং কেন্দ্রে ৪ নং বুথে দায়িত্বে রয়েছেন উখিয়ার পোষ্ট মাষ্টার জসিম উদ্দীন । তিনি এ কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার। তিনি আক্ষেপ করে বললেন, জীবনে এমন ভোট দেখিনি, আমার ৪ নং বুথে সকাল ৮ টা থেকে বেলা ১১ টা ৩০ মিনিট পর্যন্ত ৪৪৯ ভোটের মধ্যে একটি ভোটও পড়েনি।

একই অবস্থা ওই কেন্দ্রের দোতলার ৫ নং বুথে। এখানের প্রিজাইডিং অফিসার রতœাপালং স্কুলের শিক্ষক মনসুর। বুথে তিনিসহ ৩ জন বসে আসেন ভোটারের অপেক্ষায়। বাইরে প্রচণ্ড রোদ, কিন্ত ভেতরে তাদের চোখেমুখে কালো মেঘের ছায়া। তাদের মন খারাপের একটিই কারন তাদের বুথে ৪০২ টি ভোটের মধ্যে একটি ভোটও পড়েনি। তার মতে, এ যেন উখিয়ার জন্য একটি ইতিহাস। সেই ইতিহাসের অংশ হলাম আমরা।

প্রসঙ্গত,আজ ২৪ মার্চ কক্সবাজারের পাঁচ উপজেলা মহেশখালী, পেকুয়া, রামু,উখিয়া ও টেকনাফে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।