মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে সন্দেহজনক ৫১ ব্যক্তি আটক

শেয়ার করুন

শফিক আজাদ, (চীপ রিপোর্টার): কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও তৎসংলগ্ন অস্থায়ী আশ্রয় ক্যাম্প থেকে সন্দেহভাজন ৫১ ব্যক্তিকে আটক করেছে।  আটককৃতদের থানায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে উখিয়া থানা পুলিশ। কুতুপালং ও তৎ সংলগ্ন ক্যাম্পে ২ ডিসেম্বর রাত ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করে উখিয়া থানায় নিয়ে আসেন ওসি (তদন্ত) মোঃ মকসুদুল আলমের নেতৃত্বে একদল পুলিশ।    আটকরা কুতুপালং তৎ পার্শ্ববর্তী ক্যাম্পে রাত গভীরে ঘোরাফেরা করার খবর পেয়ে উখিয়া থানাপুলিশ এ অভিযান চালায়। আটকদের মধ্যে ঢাকা মহানগরের মোহাম্মদ পুর থানার ৫৭/১ হোলিংয়ের মৃত আবু তাহের এর ছেলে আবু ইউসুফের নেতৃত্বে রোহিঙ্গাদের মানবতার সেবাই নিয়োজিত ছিল বলে তারা দাবী করেন। আটকদের যাচাইবাছাই করে দুপুরের দিকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন ওসি (তদন্ত) মোঃ মকসুদুল আলম। আটকরা সবাই ঢাকা ও পার্শ্ববর্তী জেলার লোক।

শেয়ার করুন