৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

উখিয়া ভিক্ষু সমিতির সভাপতি শ্রীমৎ রেবতপ্রিয় মহাস্থবিরের পরলোক গমন

 


কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের আওতাধীন উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি ও পাতাবাড়ি আনন্দ ভবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ভদন্ত রেবতপ্রিয় মহাস্থবির ১৩ মার্চ সোমবার দুপুর ২.৪৫ মিনিটে পরলোক গমন করেছেন। (অনিচ্চাবত সংখারা…….) মত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বৎসর।
শ্রীমৎ রেবতপ্রিয় মহাথের রত্নাপালং ইউনিয়নের কোটবাজারস্থ সাতবাড়িয়া পাড়ার ক্ষীরোধ চন্দ্র বড়ুয়ার তৃতীয় পূত্র এবং প্রয়াত পন্ডিত শাসনবংশ মহাথের’র প্রথম শিষ্য। তিনি দীর্ঘ দিন ধরে উখিয়া উপজেলার পাতাবাড়ি আনন্দ ভবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
এদিকে, তার পরলোকে পাতাবাড়ি আনন্দ ভবন বৌদ্ধ বিহারে শোকের ছায়া নেমে আসে। তাকে এক নজর দেখতে সেখানে শতশত বৌদ্ধ সম্প্রদায়ের নর-নারী লোকজন ভিড় জমান।
পাতাবাড়ি আনন্দ ভবন বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি শিক্ষক প্লাবন বড়ুয়া জানান, ভান্তের পেটিকাবদ্ধ ও অন্ত্যেষ্টক্রিয়া অনুষ্টানের দিন এখনো ধার্য করা হয় নি। বিহারের দায়ক-দায়িকাদের সর্বসম্মতিক্রমে নির্দিষ্ট সময় জানানো হবে।

জানা যায়, ভান্তে সংসার ত্যাগ করার পর ভিক্ষু জীবনে ৪৭ বছর ধর্ম প্রচার করেন। মৃত্যুকালে তিনি ভিক্ষু জীবনের শিষ্য-প্রশিষ্য এবং গৃহীজীবনের অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।