২৮ এপ্রিল, ২০২৬ | ১৫ বৈশাখ, ১৪৩৩ | ১০ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!

উখিয়া বিএনপি’র গণস্বাক্ষর অভিযান শুরু

UKHIYA PIC 30.03.2015(3)
সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার দাবীতে উখিয়ায় গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে। উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত গতকাল সোমবার বিকেল ৫টার দিকে উপজেলা বিএনপি’র কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি কাজী রফিক উদ্দিন উদ্বোধনী স্বাক্ষরের মাধ্যমে গণস্বাক্ষর অভিযান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার জাহান চৌধুরী, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও হলদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুল করিম, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সালাম সিকদার, রাজাপালং উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মহি উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, রাজাপালং দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি  সিরাজুল হক ডালিম, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক মানিক প্রমুখ। গণস্বাক্ষর অভিযান উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার জাহান চৌধুরী বলেন, ২০ দলীয় জোটের লাগাতার হরতাল অবরোধে এসরকার বিপর্যস্ত হয়ে গণগ্রেপ্তার, খুন, গুম ও নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে গ্রেপ্তারের নামে হয়রানি করছে। তিনি আরো বলেন, গণস্বাক্ষর অভিযানের মধ্যমে ২০ দলীয় জোট প্রমাণ করবে সালাহ উদ্দিন আহমদ একজন দেশের শীর্ষ জনপ্রিয় নেতা। তাই তাকে অবিলম্বে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।