৪ এপ্রিল, ২০২৬ | ২১ চৈত্র, ১৪৩২ | ১৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

উখিয়া থানার দারোগা প্রিয়তোষ চৌধুরীর বিরুদ্ধে আসামির সাথে সখ্যতার অভিযোগ


উখিয়া থানার উপ-পরিদর্শক ( এসআই) প্রিয়তোষ চৌধুরীর বিরুদ্ধে ওয়ারেন্টভুক্ত আসামি সাথে গভীর সখ্যতার অভিযোগ তুলেছেন নিদানিয়া এলাকার আবদুল কাদের নামের এক ব্যক্তি। রবিবার আবদুল কাদের মামলা তদন্তকারি কর্মকর্তা প্রিয়তোষ চৌধুরীকে পরিবর্তন করে অন্য একজন তদন্তকারি অফিসার দেয়ার জন্য উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেছেন।

আবদুল কাদের দাবি করেন, তার ৮ম শ্রেণী পড়ুয়া ছাত্র মোবারক হোসেনকে স্থানীয় নুরুল ইসলাম ও জসিম উদ্দিন ব্যাপক মারধর করেন। এনিয়ে আবদুল কাদের বাদি হয়ে ২১ মার্চ কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট্র আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি টিএফএ হিসাবে রুজু করার জন্য উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। ওসি ওই মামলাটি রেকর্ড করে উপ-পরিদর্শক প্রিয়তোষ চৌধুরীকে দায়িত্বভার দেন।

বাদির অভিযোগ,  রবিবার মামলা তদন্তকারি কর্মকর্তা প্রিয়তোষ চৌধুরী আসামিদের তার গাড়িতে করে ঘটনাস্থল পরিদর্শনে যান। যার কারনে মামলা তদন্তকারি কর্মকর্তার প্রতি বাদির আস্থা নেই।
মামলাটি সঠিক তদন্তের স্বার্থে তদন্তকারি কর্মকর্তা পাল্টানোর দাবি জানান।

অভিযোগের ব্যাপারে তদন্তকারি কর্মকর্তা প্রিয়তোষ চৌধুরীর বক্তব্য নেয়ার চেষ্টা করে তাকে না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।