৭ এপ্রিল, ২০২৬ | ২৪ চৈত্র, ১৪৩২ | ১৮ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার

উখিয়া তেলিপাড়ায় মাটি ধ্বসে ১ জন নিহত, আহত ৭

রিদুয়ানুর রহমান ও এস.ডি রায়হান, ঘটনাস্থল থেকে: উখিয়া রত্নাপালং ৭নং ওয়ার্ডস্থ তেলিপাড়ায় পুকুরের গ্রেড ওয়াল নির্মানকালে মাটি ধ্বসে ঘটনাস্থলে শাহজাহান(২২) নামের এক জন নিহত হয়েছেন দাবী স্থানীয়দের। এবং ৭জন আহত হয়েছেন। আহত ৭ জন এ রিপোর্ট লেখা পর্যন্ত ভালো আছেন বলে জানা গেছে।

নিহত শাহজাহান আহত ৭ জনের মধ্যে রশিদ আহমদের পুত্র। তাৎক্ষণিক ঘটনাস্থলে উখিয়া ফায়ার সার্ভিস সিভিল টিম উদ্ধার কার্যক্রম পরিচালনা করে ১ জনকে নিহত এবং বাকী ৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করে।

আহত রশিদ আহমদ (৫৫), ছৈয়দ আহমদ (৪০), শফি(৪০), শাহ আলম(১৮) আরিফ (৩০), নুরুল আলম (৩৫) ও আব্দুল্লাহ(৩০) ৭ জনভ তেলিপাড়ার স্থানীয় বাসিন্দা। তারা মাঝি সফিউল আলমের শ্রমিক বলে জানান শফিউল আলম নিজে।

শনিবার (১১ এপ্রিল) ৪টায় তেলিপাড়া বায়তুন নুর হাকীম আলী চৌধুরী জামে মসজিদের পুকুরের গ্রেড ওয়াল নির্মাণকালে এ দূর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার নিকারুজ্জামান চৌধুরী, উখিয়া থানা ওসি মর্জিনা আক্তার মর্জু, রত্নাপালং ইউপি চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী উপস্থিত হন।

ইউএনও নিকারুজ্জামান জানান, গ্রেড ওয়াল নির্মাণে ৮ জন শ্রমিক কর্মরত ছিলেন। ১ জনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এবং বাকি ৭ জন তাদের বাড়িতে চলে গেছেন। হাসপাতালে প্রেরণ করা ব্যক্তির সর্বশেষ অবস্থা পরে জেনে জানানো হবে বলে জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।