১৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২ ফাল্গুন, ১৪৩২ | ২৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

উখিয়া-টেকনাফের জনগনকে এমপি বদির স্যালুট


উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি উখিয়া-টেকনাফের জনগনকে স্যালুট জানিয়েছেন। আজকে তার ফেসবুক পেইজে একটি স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, উখিয়া-টেকনাফের জনগন আমাকে দুইবার তাদের মূল্যবান ভোট দিয়ে মহান জাতীয় সংসদে পাঠিয়েছে। চেষ্টা করেছি তাদের মহা মূল্যবান ভোটের মর্যাদা দেয়ার। সুখে-দুঃখে, বিপদে-আপদে, উন্নয়নে পাশে থাকার চেষ্টা করেছি। জনগনই আমাকে সম্মান দিয়ে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। তাই স্যালুট জানাই উখিয়া-টেকনাফের সর্ব-স্তরের জনসাধারনকে। আর দোয়া ও সমর্থন চাই যাতে বাকী জীবনেও তাদের পাশে থাকতে পারি।
উল্লেখ্য, আলোচিত সংসদ সদস্য আবদুর রহমান বদি ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীকে বিপুল ভোটে পরাজিত করেন। পরেরবার ২০১৪ সালে জাতীয় পার্টি মনোনিত প্রার্থী তাহা ইয়াহিয়াকে পরাজিত ২য় বারের মত সাংসদ হিসেবে নির্বাচিত হন। নির্বাচিত হয়ে তিনি গরীব-দুঃখী মানুষের পাশে থেকে তাদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করেছেন। সেই সাথে অবহেলিত উখিয়া-টেকনাফে উন্নয়নের নব-দিগন্ত উন্মোচন করেছেন। শত আলোচনা-সমালোচনা সত্ত্বেও তিনি মানু্ষের পাশে থেকেছেন।
এমপি বদির স্ট্যাটাসে প্রায় ৫০ জনের উপর ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেছেন।
মোঃ ফারুক খান নামে একজন লিখেছেন, আমরা ও ধন্য আপনার মত একজন জনদরদী এম.পি পেয়ে। আল্লাহর ওপর ভরসা রেখে এগিয়ে যান,, আমরা আছি আপনার সাথে। জাকের হোসাইন নামে একজন লিখেছেন, আমরা ও ধন্য আপনার মত একজন জনদরদী এম.পি পেয়ে। আল্লাহর ওপর ভরসা রেখে এগিয়ে যান,, আমরা আছি আপনার সাথে। সেলিম ওয়াজেদ নামে একজন লিখেছেন, আপনাকে স্যালুট আপনি দেশের মানিক গরীবের বন্ধু জয় বাংলা জয় বঙ্গবন্ধুর সৈনিক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।