মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

উখিয়া-টেকনাফে নির্যাতিত রোহিঙ্গাদের মধ্যে এএসপি কামরুল হাসানের আর্থিক সহায়তা প্রদান

শেয়ার করুন

হুমায়ূন রশিদ,(টেকনাফ): উখিয়া-টেকনাফে শরণার্থী হয়ে আসা নির্যাতিত রোহিঙ্গাদের মধ্যে চট্টগ্রাম শিল্প এলাকা পুলিশের এএসপি কামরুল হাসান (পিপিএমের) উদ্যোগে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
জানা যায়,১৯সেপ্টেম্বর দুপুর ২টা হতে সন্ধ্যা পর্যন্ত টেকনাফের লেদা আনরেজিষ্টার্ড রোহিঙ্গা বস্তি,উখিয়া উপজেলার থাইংখালী নতুন বস্তিতে অবস্থানরত অসহায়-নির্যাতিত প্রায় সহ¯্রাধিক রোহিঙ্গা পরিবারের মধ্যে নগদ আর্থিক সহায়তা প্রদান করলেন চট্টগ্রাম কালুর ঘাট শিল্প এলাকার (এএসপি) কামরুল হাসান (পিপিএমের) নেতৃত্বে একটি প্রতিনিধি দল। উক্ত প্রতিনিধি দলে ছিলেন কক্সবাজার জেলা টুরিষ্ট পুলিশের এএসপি রায়হান কাজমি,আমেরিকাস্থ বাংলাদেশ অর্গানাইজেশনের সহসভাপতি আব্দুল খালেক,সাধারণ সম্পাদক রুহুল আমিন ছিদ্দিকী,দুবাই প্রবাসী ব্যবসায়ী মোঃ শরীফ,কুমিল্লার দিল মোহাম্মদ। সার্বিক সহযোগিতায় ছিলেন হ্নীলা লবণ ব্যবসায়ী সমিতির সভাপতি সাবের খান,সহসভাপতি মোঃ বেলাল,প্রচার সম্পাদক নুরুল আলম নুরু,সদস্য মোঃ হানিফ,আহমদ হোছন,ঈমান হোছন,সমাজ সেবক কামাল আহমদ প্রমুখ। এসময় এএসপি কামরুল হাসান বলেন,মানুষ হিসেবে নির্যাতিত রোহিঙ্গাদের মানবিক সহায়তা খুবই দরকার। সকলের নৈতিক দায়িত্ব মনে করে তাদের সার্বিক সহায়তায় এগিয়ে আসার জন্য তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান।

শেয়ার করুন