২৬ জুলাই, ২০২৬ | ১১ শ্রাবণ, ১৪৩৩ | ১১ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ

উখিয়া-টেকনাফবাসীকে এমপি বদির ঈদ শুভেচ্ছা

উখিয়া-টেকনাফের সর্বস্তরের জনসাধারন সহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি। শুভেচ্ছা বার্তায় এমপি বদি বলেন, রমজানের দীর্ঘ একমাস কঠোর সিয়াম সাধনার পরমহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নেক বান্দাদের জন্য ঈদুল ফিতর হলো পুরস্কারস্বরূপ। তাই সাওয়ালের চাঁদ আমাদের মাঝে নিয়ে আসে খুশি ও আনন্দের ফল্গুধারা। পবিত্র ঈদুল ফিতর-আমাদের ধনী-দরিদ্র, উঁচু-নীচুর ভেদাভেদ ভুলে সকল মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দান করে। দেশের দুঃস্থ, দরিদ্র ও সঙ্গতিহীন মানুষের প্রতি ভ্রাতৃত্ব ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সমাজের বিত্তবান শ্রেণীর জনগণ ঈদের এই আনন্দকে সকলের মাঝে ছড়িয়ে দেবেন বলে আশা প্রকাশ করেন। বিশেষ করে উখিয়া-টেকনাফে সাম্প্রতিক সময়ে ঘূর্নিঝড় মোরার আঘাতে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়ানোর মাধ্যমে তারাও যাতে ঈদের খুশি উপভোগ করতে পারে সেজন্য সমাজের বিত্তবানদের আহবান জানান।
তিনি আবারো সকলকে ঈদের শুভেচ্ছা জানান।
ঈদ মোবারক।
শুভেচ্ছান্তেঃ
আলহাজ্ব আবদুর রহমান বদি সংসদ সদস্য, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ)
সদস্য, ত্রান ও দুর্যোগ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।