মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

উখিয়া ছাত্রলীগের সা: সম্পাদক মিথুনের নেতৃত্বে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মকবুল হোসেন মিথুনের নেতৃত্বে অসহায় রোহিঙ্গা শিশুদের নিয়ে প্রধানমন্ত্রী মাদার অব হিউমিনিটি দেশরত্ন শেখ হাসিনার ৭১ তম জন্মদিন পালন করেছে উখিয়া উপজেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুরে কুতুপালং রোহিঙ্গা শরানার্থী শিবিরে অসহায় রোহিঙ্গা শিশুদের নিয়ে এই কেক কাটা হয়। পরে রোহিঙ্গা শিশুদের মাঝে খাবার পরিবেশন করা হয়।
উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মকবুল হোসেন মিথুন জানান, মাদার অব হিউমিনিটি দেশরত্ন শেখ হাসিনা যেভাবে অসহায় রোহিঙ্গাদের পাশে এসে দাড়িয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি কর্মী এই অসহায় নির্যাতিত রোহিঙ্গার পাশে আছে। তাই প্রধানমন্ত্রীর জন্মদিনের আনন্দ ভাগাভাগি করার জন্য এই আয়োজন।


এসময় আরো উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ হাসান, উপ দপ্তর সম্পাদক রাসেল, উখিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুল আমিন টিপু, রাজাপালং ইউনিয়নের সাধারন সম্পাদক লুৎফুর রহমান জালিয়াপালং ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক জসিম উদ্দিন শামীম, হলদিয়া পালং ইউনিয়নের সভাপতি মোঃ রায়হান প্রমূখ।

শেয়ার করুন