২২ মে, ২০২৬ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৪ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

উখিয়া কৃষকলীগের সম্মেলন ২৪ মার্চ

বাংলাদেশ কৃষকলীগ উখিয়া উপজেলা শাখার দীর্ঘপ্রতিক্ষীত ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৪ মার্চ। কৃষকলীগের এ সম্মেলনকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। দীর্ঘ ৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৪ মার্চ। কৃষকলীগের এ সম্মেলনকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। দীর্ঘ ৫ বছর পর কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার দিনক্ষণ চূড়ান্ত হওয়ায় সস্মেলনকে সফল ও স্বার্থক করে তোলার জন্য চলছে নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রস্তুতি।
উপজেলা কৃষকলীগের বর্ষীয়ান আহ্বায়ক কাজী আকতার উদ্দিন টুনুর বলিষ্ট নেতৃত্বে দীর্ঘ ৫ বছর ধরে উপজেলা কৃষকলীগের কার্যক্রম ছিল চোখে পড়ার মত। কেন্দ্রীয় যেকোন কর্মসূচীর আলোকে কৃষকলীগের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে দেখা গেলেও একটি পূর্ণাঙ্গ কমিটির অভাব জনিত কারণে নেতাকর্মীরা ছিল অস্বস্তিতে। আগামীকালের সম্মেলনকে সামনে রেখে ইতিমধ্যে পোষ্টার ব্যানারে ছেঁয়ে গেছে উখিয়ার গুরুত্বপূর্ণ জনপদ।
উপজেলা কৃষকলীগের আহ্বায়ক কমিটিসূত্রে জানা গেছে, ২৪ মার্চ মঙ্গলবার বিকাল ২ টায় উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ত্রি-বার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কক্সবাজার জেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব রশিদ আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. একে আহমদ হোছাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জনাব আলহাজ্ব আব্দুর রহমান বদি এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, উখিয়া উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী , সাবেক সভাপতি আদিল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও চকিরয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন, কক্সবাজার জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন,
ত্রি-বার্ষিক সম্মেলনের সভাপতিত্ব করবেন উখিয়া উপজেলা কৃষকলীগের আহ্বায়ক কাজী আকতার উদ্দিন টুনু। সম্মেলনকে কেন্দ্র করে উখিয়ায় সাজ সাজ রব পড়েছে। জানতে চাওয়া হলে উপজেলা কৃষকলীগের সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রার্থী তাসহিদ চৌধুরী ছোটন ও সাংবাদিক মোসলেহ উদ্দিন জানান, ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।