২ এপ্রিল, ২০২৬ | ১৯ চৈত্র, ১৪৩২ | ১৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

উখিয়া কৃষকলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হলেন আমজাদ


বাংলাদেশ কৃষকলীগ উখিয়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন। গত ২৬জুলাই কক্সবাজার জেলা কৃষকলীগের কার্য্যালয়ে অনুষ্টিত এক জরুরী সভায় সবার সম্মতিক্রমে আমজাদকে ভারপ্রপ্ত সাধারন সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় বলে জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক ও চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, রেজাউল করিম, জেলা সভাপতি রশিদ আহমদ, সাধারন সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, উখিয়া উপজেলা সভাপতি সুলতান মাহমুদ চৌধুরী ও উপজেলা সহ আইন বিষয়ক সম্পাদক ছালেহ আহমদ সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সাবেক ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন, ছাত্রজীবন থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সংগঠন ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন। তিনি ইতি মধ্যে কক্সবাজার জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষনা সম্পাদক, কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তাছাড়াও তিনি অভিলাষ খেলা ঘর উখিয়া উপজেলা শাখার সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করে আসেন।
দির্ঘদিন বাংলাদেশ কৃষকলীগ উখিয়া উপজেলা শাখার কার্যক্রম স্থবির হয়ে পড়া এবং সাধারন সম্পাদকের অনুপস্থিত থাকার কারনে সংগঠনের গতিশীলতা ফিরে আনার জন্য তাকে সাধারন সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় বলে দায়িত্বশীল সূত্র জানিয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।