৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২২ মাঘ, ১৪৩২ | ১৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

উখিয়া কলেজে ৩ শিক্ষকের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তিঃ দক্ষিণ কক্সবাজারের সর্বোচ্চ বিদ্যাপীঠ উখিয়া কলেজের ৩জন শিক্ষকের চাকরির মেয়াদ শেষ হওয়ায় আনুষ্ঠানিক ভাবে বিদায় দেওয়া হয়েছে। এ সময় কলেজ পরিবারের পক্ষ থেকে বিদায়ী শিক্ষকদের দীর্ঘ শিক্ষককতা জীবনের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
রোববার (১৫ অক্টোবর) অধ্যক্ষ ফললুল করিমের সভাপতিত্বে প্রতিষ্ঠাতা শিক্ষক ও উপাধ্যক্ষ মো: আবদুল হক, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সিরাজুল হক ও কম্পিউটার বিষয়ের প্রভাষক রায়হান উদ্দিনের বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উখিয়া কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী, গভর্ণিং বডির শিক্ষানুরাগী প্রতিনিধি ও এনআই চৌধুরী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মিলন বড়–য়া।
অনুষ্ঠানে ৩ বিদায়ী শিক্ষক সহ বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক অজিত কুমার দাশ, রফিকুল আলম চৌধুরী, মোহাম্মদ আলী, ফরিদুল আলম চৌধুরী, প্রভাষকদের মধ্যে তহিদুল আলম, আব্দুল জলিল, মোহাম্মদ এনামুল হক, ড. গিয়াস উদ্দিন, আলমগীর মাহমুদ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নুরুল হক, গীতা থেকে পাঠ করেন অলক দাশ, ত্রিপিটক থেকে পাঠ করেন পলাশ বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ফরিদুল আলম চৌধুরী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।