৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

উখিয়া কলেজে অতিরিক্ত পরীক্ষার ফি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, পরিস্থিতি শান্ত

উখিয়া ডিগ্রী কলেজে এইচএসসি ২০১৬-২০১৭ সনের ১ম বর্ষে ফাইনাল পরীক্ষার অতিরিক্ত জরিমানা ফি আদায় ও অতিরিক্ত পরীক্ষার ফি আদায়ের প্রতিবাদে আজ বুধবার সকাল ১০টা থেকে প্রায় ১ঘন্টা ৩০ মিনিট পর্যন্ত কলেজের অধ্যক্ষের কক্ষসহ কলেজের প্রধান গেট ঘেরাও করে রাখে ওই কলেজের শিক্ষার্থীরা।

কলেজ শিক্ষার্থী সূত্রে জানা যায়, অত্র কলেজের সমস্যা সমাধানে আন্দোলনরত শিক্ষার্থীদের দুটি দাবীর মধ্যে কলেজ কর্তৃপক্ষ বৈঠকের মধ্য দিয়ে আলোচনা সাপেক্ষে পরীক্ষার অতিরিক্ত জরিমানা ফি মওকুফের দাবি মেনে নেয় এবং শিক্ষার্থীরা পরীক্ষার ফি কমানোর দাবি করলেও কলেজ কর্তৃপক্ষ নির্ধারিত ফি ৪৫০ টাকা রেখে দেন। পরে শিক্ষার্থীরা তা মেনে নেন।

দুটি দাবির মধ্যে কলেজ কর্তৃপক্ষ একটি মেনে নেওয়ায় কলেজের পরিস্থিতি এখন শান্ত।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।