১৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪ ফাল্গুন, ১৪৩২ | ২৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

উখিয়া ও টেকনাফের ৩২০০ পরিবারকে কোস্ট ট্রাস্টের মানবিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক:

করোনা সংকট মোকাবেলায় কক্সবাজার জেলায় বিভিন্ন মানবিক সহায়তা অব্যাহত রেখেছে বেসরকারি সংস্থা কোস্ট ট্রাস্ট। বাংলাদেশে প্রথম করোনা রোগী সনাক্ত হওয়ার পর থেকেই সংস্থাটি সচেতনতা তৈরির লক্ষ্যে ৪.৫ লক্ষ লিফলেট বিতরণ করে। পাশাপাশি মায়ানমার হতে আগত রোহিঙ্গা জনগোষ্ঠিকে সচেতন করতে ২.২৮ লক্ষ বার্মিজ ভাষায় অনুবাদ করা লিফলেট বিতরণ করা হয়।
২৫ মার্চ সরকার কর্তৃক লকডাউন ঘোষনা করার পর বিশেষ করে শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পড়ে। তাদের জীবিকা হুমকির মুখে পড়ে, দেখা দেয় খাদ্য সংকট এবং করোনায় নিজেদের নিরাপত্তা বিধানের জন্য প্রয়োজনীয় উপকরণ ক্রয়ে আর্থিক অনটন।

পীড়িত মানুষের পাশে দাাঁড়াতে কোস্ট ট্রাস্ট টেকনাফ উপজেলার পৌরসভা সহ সকল ইউনিয়নের ১৬০০টি পরিবার এবং উখিয়া উপজেলার রাজাপালং, রত্নাপালং,জালিয়াপালং এবং হলদিয়া পালং ইউনিয়নে ১৬০০টি পরিবারের মধ্যে বিশুদ্ধ পানি সংরক্ষণের জন্য ঢাকনা সহ কলসী, হাত ধোয়ার জন্য তিনটি করে সাবান এবং কাপড় কাঁচার তিনটি করে লন্ড্রি সাবান বিতরণ করে। পাশাপাশি উখিয়া উপজেলার ১৬০০টি পরিবারের মাঝে ৫ কেজি করে চাল বিতরণ করে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।