মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

উখিয়া আসছেন বৌদ্ধ ধর্মীয় গুরু ধূতাঙ্গ সাধক শীলানন্দ স্থবির

শেয়ার করুন

 


কক্সবাজারের উখিয়ায় আসছেন বৌদ্ধদের অন্যতম ধর্মীয় গুরু ধূতাঙ্গ সাধক ভদন্ত শীলানন্দ স্থবির। শুক্রবার (১৭ মার্চ) উখিয়া উপজেলার রতœাপালং বিশুদ্ধ দর্শন ভাবনা কুঠিরে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে তিনি একক সদ্ধর্ম দেশনা দেবেন বলে জানিয়েছেন আয়োজক কমিটি।
এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশী বৌদ্ধদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু একুশে পদক প্রাপ্ত উপসংঘরাজ রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ সত্যপ্রিয় মহাথের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উখিয়া-টেকনাফ (কক্সবাজার-৪) আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদি। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী।
এতে বিভিন্ন অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে- প্রব্রজ্যাদান, মহাসতিপট্ঠান সূত্রপাঠ, মহাসংঘদান, অষ্ট-উপকরণদান, বুদ্ধমুর্তি দান ও সদ্ধর্ম সভা। এদিন বেলা ১২টার দিকে একক সদ্ধর্ম দেশনা দান করবেন আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ মনীষা বৌদ্ধ শাসনের আলোকবর্তিকা খ্যাত পূণ্যপুরুষ ধূতাঙ্গ সাধক ভদন্ত শীলানন্দ স্থবির।

শেয়ার করুন