৩০ মে, ২০২৬ | ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১২ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

উখিয়া অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে শোক দিবস পালিত

কক্সবাজার প্রতিনিধি:
বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে স্বাধীনতার স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে উখিয়া অনলাইন প্রেসক্লাব।
১৫ আগস্ট (রবিবার)  জলিল প্লাজাস্থ ৩য় তলায় ক্লাবের কার্যালয়ে শফিক আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে ঘাতকের বুলেটের আঘাতে নির্মম ভাবে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান আলোচক উখিয়া অনলাইন প্রেসক্লাবের সদস্য ও উখিয়া কলেজের সমাজ বিজ্ঞানের বিভাগীয় প্রধান আলমগীর মাহমুদ।
শোক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উখিয়া অনলাইন প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম,  সাংগঠনিক সম্পাদক জসিম আজাদ, অর্থ সম্পাদক এম সালাউদ্দিন আকাশ, নির্বাহী সদস্য হেলাল উদ্দিন, সদস্য মুহিবুল আলম রাহাত, আলাউদ্দিন সিকদার, রিদুয়ানুল হক সোহাগ৷
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের প্রতি আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন, ইসলামিক আলোচক বাংলাদেশ বেতারের কক্সবাজারের মাওলানা নুর হোসাইন আজাদ যুক্তিবাদী।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সদস্য মুনিবুল আলম রাহাত। এর আগে সকালে জাতীয় পতাকা অর্ধনমিত, কালো ব্যাজ ধারণ করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।