১৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩ ফাল্গুন, ১৪৩২ | ২৭ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

উখিয়ার হলদিয়ায় ছাত্রলীগ নেতা রাশেদুল ইসলাম সিকদারের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশের মতো উখিয়ার হলদিয়ায় নানা আয়োজনে দু’দিন ব্যাপী পালিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্থানীয় একটি হোটেলে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে বিশেষ মুনাজাতের আয়োজন করা হয়।আয়োজনের দ্বিতীয় দিন শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে মরিচ্যাস্থ পালং কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয় আলোচনা সভা।হলদিয়া পালং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তারেক হোসেন মানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইদুল আমিন টিপু,মো: ইব্রাহিম, রিদোয়ান কামাল রিদু।

জন্মদিন পালন কমিটির উদ্যোক্তা ও হলদিয়া পালং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী রাশেদুল ইসলাম সিকদার বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বমঞ্চে আত্মমর্যাদার সাথে মাথা তুলে দাঁড়িয়েছে। একাত্তরের পরাজিত শক্তির ঘটানো আগস্টের নারকীয় হত্যাকাণ্ড, অগণতান্ত্রিক শক্তির রক্তচক্ষু উপেক্ষা করে দেশে মানুষের ভাতের অধিকার-ভোটের অধিকার ফিরিয়ে এনেছেন শেখ হাসিনা।

তিনি আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। অনেক চড়াই উৎরাই পার করে তিনি আজকে এই অবস্থানে এসেছেন। তিনি আছেন বলেই স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে রূপ নিয়েছে, মেট্রোরেল হয়েছে, এক্সপ্রেসওয়ে হয়েছে, বঙ্গবন্ধু টানেল হচ্ছে যা আগে কখনো কল্পনাও করা যায়নি।তাঁর নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে। আমাদের সকলেরই উচিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবনের ইতিহাস জানা এবং সেখান থেকে শিক্ষা নেয়া। আলোচনা সভা শেষে মরিচ্যা স্টেশনে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।