১৮ মার্চ, ২০২৬ | ৪ চৈত্র, ১৪৩২ | ২৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

উখিয়ার সমাজ সংস্কারক বাবু বিধূ ভূষন বড়ুয়ার সাপ্তাহিক ক্রিয়া সম্পন্ন

received_1785437491672922

কক্সবাজার জেলার উখিয়া থানাস্থ মরিচ্যা গ্রামের এবং নলবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু মনোজ কুমার বড়ুয়ার পিতা প্রয়াত বাবু বিধূ ভূষন বড়ুয়ার সাপ্তাহিক ক্রিয়া, প্রয়াত মাতা তিলোত্তম বড়ুয়া ও প্রয়াত বড় ভাই জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বাবু সুমল কুমার বড়ুয়ার পারলৌকিক সুগতি কামনায় অষ্টপরিস্কার সহ সংঘদান ও স্বজন সম্মীলন অনুষ্ঠান ২৮ নভেম্বর সোমবার অনুষ্ঠিত হয়েছে।
প্রয়াত বাবু বিধূ ভূষন বড়ুয়ার নিজ বাস ভবনে প্রয়াতের উদ্দেশ্য আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে উখিয়া সংঘরাজ ভিক্ষু মহাসভার কার্যকরি সভাপতি ভদন্ত এস. ধর্মপাল মহাথেরোর সভাপতিত্বে ধর্ম দেশনা দেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার অান্তর্জাতিক সচিব ও রাংকুট বনাশ্রম মহাতীর্থ মহাবিহারের বর্তমান পরিচালক ভদন্ত কে.শ্রী জ্যোতিসেন থের মহোদয়। এসময় অারো অাসন অলংকিত করেন পশ্চিম মরিচ্যা দীপাংক্ষুর বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ বিমল জ্যোতি মহাথের, শ্রদ্ধাংকুর বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ইন্দ্রবংশ মহাথের সহ শুভানন্দ মহাথের, জ্যোতি লংকার থের, কর্মেশ্বর ভিক্ষু, জ্যোতি কল্যাণ ভিক্ষু, জ্যোতি মঙ্গল ভিক্ষু সহ অারো প্রাজ্ঞ পন্ডিত ভিক্ষুগণ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।