মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

উখিয়ার শিক্ষক নুরুল কবির আর নেই : নামাজে জানা যায় হাজারো মানুষের ঢল

শেয়ার করুন


উখিয়ার রাজাপালং ইউনিয়নের প্রিয় শিক্ষক, শিক্ষানুরাগী, সমাজ সেবক, দানবীর নুরুল কবির আর নেই। তিনি গতকাল ২২ জানুয়ারী রোববার সকাল সাড়ে ৭ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে উখিয়া হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহী…………রাজিউন)। গতকাল রোববার বিকাল ৪ টা ৩০ মিনিটের সময় রাজাপালং এমদাদুল উলুম ফাজিল মাদ্রাসার কবরস্থান সংলগ্ন মাঠে তার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাপন সম্পন্ন করা হয়। মরহুমের নামাযের জানাযায় ইমামতি করেন, রাজাপালং এমদাদুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল হাছান আলী। মরহুমের নামাযে জানাযায় হাজার হাজার শোকাহত অংশগ্রহণ করেন। তার মৃত্যুর খবর পেয়ে নিজ বাড়ীতে সকাল থেকে তাকে শেষ বারের মত এক নজর দেখার জন্য ছুটে যান বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। জানাযায় উপস্থিত থেকে শিক্ষক নুরুল কবিরের জীবনীর উপর সংক্ষিপ্ত স্মৃতি চারণ করেন, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহ জাহান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী। তিনি রাজাপালং ইউনিয়নের মধ্য রাজাপালং এলাকার মৃত ছবি উদ্দিনের সওদাগরের পুত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ১৯৯৮ইং সনে উখিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে স্ব -ইচ্ছায় অবসর নিয়েছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়, স্বজন, গুনগ্রাহী রেখে যান। উক্ত নামাজে জানা যায় রাজনৈতিক, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শেয়ার করুন