১৩ মে, ২০২৬ | ৩০ বৈশাখ, ১৪৩৩ | ২৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

উখিয়ার রত্নাপালং ইউনিয়নের তুলাতলি গ্রামে টমটম চালকের মৃতদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে।  আজ সোমবার সকালে রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া তুলাতলি নতুন বিট অফিস পাহাড়ের পশ্চিম দিকে জাফর আলম (৫০) নামে টমটম চালকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।

জাফর রত্নাপালং ৪নং ওয়ার্ডের বাসিন্দা মৃত কালু’র ছেলে। তিনি তুলাতলি স্টেশনে প্রতিদিন ইজিবাইক (টমটম) চার্জ দেয়। কিন্তু গতরাতে চার্জ দিতে যাননি। গাড়ীটি রাস্তায় পার্কিং করা অবস্থায় থাকলেও একটি পাহাড়ের নিচে তার মরদেহ পড়ে আছে। তার দুই ছেলে প্রবাসে আছে। কষ্ট করে সম্প্রতি আর্থিক স্বচ্ছল হয়েছে। তার সাথে কারো বিরোধ নেই বলেও জানিয়েছেন স্থানীয়রা।

রত্নাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী এক ব্যক্তির মরদেহের বিষয়টি নিশ্চিত করে বলেন, এটা কি হত্যাকান্ড নাকি স্বাভাবিক মৃত্যু বুঝা যাচ্ছে না। কোথাও কোন আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে না।

এই প্রসঙ্গে উখিয়া থানার ওসি মো: আবুল মনসুরের ফোনে যোগাযোগ করা হলে খবর পেয়ে একদল পুলিশ  ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডিউটি অফিসার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।