২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

উখিয়ার মাষ্টার দিদারুল আলম চৌং তনয়া জাইমা উপজেলায় ১ম স্থানে টেলেন্টপুলে বৃত্তি লাভ


প্রতি বছরের ন্যায় ২৩ ডিসেম্বর শুক্রবার উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত নুরুল ইসলাম চৌধুরী স্মৃতি ফাউন্ডেশন কতৃক আয়োজিত উপজেলা পর্যায়ে ৩য়, ৪র্থ শ্রেণির বৃত্তি পরিক্ষায় ৩য় শ্রেণি থেকে সম্মিলিত মেধা তালিকাতে উপজেলায় ১ম স্থান অধিকার করে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে জিনাত জেরিন জাইমা। সে উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও রাজাপালং এম ইউ ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব দিদারুল আলম চৌং খোকন ও রাজাপালং শাহজব্বারিয়া বালিকা দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষিকা কামরুননেসা রুনুর মেজ মেয়ে। সে ভাল ফলাফল ও বৃত্তি লাভ করায় উখিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের কাছে কৃতজ্ঞ।
উল্লেখ্য, জাইমা উখিয়ার সর্বউচ্চ বিদ্যাপীঠ উখিয়া বিশ্ববিদ্যালয়ের কলেজের অধ্যাপক তহিদুল আলম, উখিয়া বঙ্গমাতা ফজিলাতুননেসা মুজিব কলেজের অধ্যাপক শাহ আলম, ও রাজাপালং একেএনসি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মৌলবী আবু মোছার ভাতিজী।
অন্যদিকে, জিনাত জেরিন জাইমা উখিয়া নিউজ টুডের সম্পাদক ও প্রকাশক, ইঞ্জি:আরিফ সিকদার বাপ্পীর শালিকা, কক্সবাজারের আবাসিক হোটেল “হিলটন কক্স” এর সত্তাধিকারি, সরওয়ার মোস্তাফা টিপু ও রাজাপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়ার শিক্ষক সরওয়ার আলমের ভাগনী।
সে ভবিষ্যতে আরো ভাল ফলাফল করার জন্য সকলের দোয়া চেয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।