৯ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৬ মাঘ, ১৪৩২ | ২০ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

উখিয়ার পালংখালী ইউপির তথ্য সেবা উদ্যোক্তা ইয়াবাসহ আটক

বিশেষ প্রতিবেদক:

উখিয়ার বালুখালীতে অভিযান চালিয়ে পালংখালী ইউনিয়ন পরিষদের তথ্য সেবা উদ্যোক্তা জিয়াউল হককে আটক করেছে র্যাব-১৫। এসময় তার কাছে থাকা ৪ হাজার ইয়াবা ও একাধিক ব্যাংকের চেক বইও জব্দ করা হয়। সোমবার (২২ নভেম্বর) ভোররাত ১টার দিকে বালুখালী বাজারস্থ পূর্ব পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন র্যাব-১৫’র সিনিয়র সহকারি পরিচালক (ল’ এন্ড মিডিয়া) এএসপি মো. আবু সালাম চৌধুরী।

জিয়াউল হক বাপ্পী (৩৭) পালংখালী ইউনিয়ন পরিষদের বালুখালী বাজারস্থ পূর্বপাড়া এলাকার ফজলুল হকের ছেলে।

র্যাব কর্মকর্তা এএসপি মো. আবু সালাম চৌধুরী জানায়, পাচারের উদ্দেশ্যে ইয়াবা মজুদের খবর পেয়ে অভিযান চালায় র্যাব। অভিযান টের পেয়ে ঘটনাস্থল থেকে তার ২-৩জন সহযোগী পালিয়ে যায়। কিন্তু আটক হন জিয়াউল হক। জিজ্ঞাসাবাদে আটক জিয়াউল পলাতক সহযোগীদের মাধ্যমে দীর্ঘদিন ধরে মাদক পাচার করে আসছেন বলে স্বীকার করেছেন।

উখিয়া থানার ওসি (তদন্ত) গাজি সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, জিয়াউল হককে ইয়াবাসহ থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী বলেন, ২০০৮ সাল হতে পালংখালী ইউপির তথ্য সেবা উদ্যোক্তা হিসেবে কাজ করছে জিয়াউল হক বাপ্পী। তার মাদক সংশ্লিষ্টতা খুবই দু:খজনক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।