২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী

নিজস্ব প্রতিবেদকঃ

উখিয়ার নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদে  মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী (১৮১৩১) কে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (১০ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী সহ একই পদমর্যাদার ৩ জন কর্মকর্তাকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলায় ইউএনও পদে পদায়ন করা হয়।

উখিয়ার নতুন ইউএনও পদে নিয়োগ পাওয়া মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী বর্তমানে বান্দরবানের লামা’র ইউএনও হিসাবে দায়িত্ব পালন করছেন। মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী বিসিএস (প্রশাসন) ৩৫ তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি উখিয়ার বিদায়ী ইউএনও তানভীর হোসেন (১৭৭১৮) এর স্থলাভিষিক্ত হবেন। মোহাম্মদ কামরুল হাসান চৌধুরীর নিজের ও শ্বশুর বাড়ি চট্টগ্রাম জেলায়। এর আগে গত ৭ নভেম্বর উখিয়ার বিদায়ী ইউএনও তানভীর হোসেনকে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ির ইউএনও পদে নিয়োগ দেওয়া হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।