১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩ | ৩ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

উখিয়ায় ৬ লক্ষাধিক টাকার বার্মিজ সিগারেট ধ্বংস

৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদস্যদের মাসব্যাপী ৬ লাখ ২৫ হাজার ৫শত টাকার জব্দকৃত বার্মিজ সিগারেট ধ্বংস করা হয়েছে। ২২ মার্চ বুধবার দুপুরে পালংখালী বিওপির সামনে ১২৫১০ প্যাকেট বার্মিজ নিম্নমানের মার্বেল সিগারেট আগুন দিয়ে ধ্বংস করা হয়। এইসময় উপস্থিত ছিলেন পালংখালী ইউপি চেয়ারম্যান, বিওপি কমান্ডার, স্থানীয় মেম্বার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এদিকে বিজিবি কর্তৃক সকলকে অবৈধভাবে শুল্ক ও রাজস্ব ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আনীত বিদেশী নিম্নমানের সিগারেট দোকানে সংরক্ষণ ও খুচরা বিক্রয় না করার বিষয়েও সতর্ক করে দেয়া হয়েছে। এছাড়া স্থানীয় যুবসমাজ যেন স্বল্পমূল্যের এসব নিম্নমানের সিগারেট-এর কারণে ধূমপানে আসক্ত না হয় সে বিষয়েও সকলকে সচেতন থাকার জন্য উপদেশ দেয়া হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।