১৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১ ফাল্গুন, ১৪৩২ | ২৫ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

উখিয়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ২

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে কক্সবাজার মুখী একটি মোটর সাইকেল তল্লাসী চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২জনকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হলেন চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার বাবুল ঘোশের ছেলে রনি (২৫) ও টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মধ্যম হ্নীলা গ্রামের নুরুল ইসলামের ছেলে মোঃ মাঈন উদ্দিন। এসময় একটি মোটর সাইকেল এবং একটি মোবাইল সেট ও জব্দ করা হয়।
জানা যায়, মঙ্গলবার গভীর রাতে টেকনাফ থেকে কক্সবাজার মুখী একটি মোটর সাইকেল তল্লাসী চালিয়ে ইয়াবাসহ ২জনকে আটক করে মরিচ্যা যৌথ চেকপোষ্টের বিজিবি জোয়ানরা। জব্দকৃত ইয়াবাসহ অন্যান্য জিনিসের মূল্য ৩১ লক্ষ ২৭ হাজার টাকা বলে জানিয়েছেন মরিচ্যা যৌথ চেকপোষ্টের সুবেদার সাদেক আলী। আটককৃতদের ২৫ জানুয়ারী বুধবার সকালে কক্সবাজারের রামু থানায় সোপর্দ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।