৪ জুন, ২০২৬ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৭ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

উখিয়ায় সিএনজি -ডাম্পার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু

বিশেষ প্রতিবেদক:

উখিয়ায় সিএনজি অটোরিকশা ও মিনিট্রাকের (ডাম্পার) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত আরো তিনজনের অবস্থা আশংকাজনক।

মঙ্গলবার (২২ মার্চ) রাত ১১ টার দিকে কক্সবাজার- টেকনাফ মহাসড়কের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন টিভি টাওয়ারের ঢালুতে মর্মান্তিক এই দূর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে এই ঘটনায় নিহতদের পরিচয় পাওয়া যায়নি, তবে পুলিশ জানিয়েছে নিহতদের মধ্যে দুইজন ডাম্পার ও সিএনজির চালক।

বিষয়টি নিশ্চিত করে উখিয়াস্থ শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ শেফায়েত হোসেন জানিয়েছেন, দূর্ঘটনায় পতিত সিএনজি ( কক্সবাজার-থ নং ১১-৫৩২৯) কক্সবাজারের দিকে যাচ্ছিলো অন্যদিকে মিনিট্রাকটি টেকনাফমুখী ছিলো। নিহতদের পরিচয় পাওয়ার চেষ্টা চলছে, আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাকটি দ্রুত গতিতে এগিয়ে আসছিলো অপরপ্রান্তের সিএনজিটি রাস্তা ঢালু হওয়ার কারণে এবং অন্ধকার থাকায় ট্রাকের মুখোমুখি পড়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব সহ স্থানীয় প্রশাসনের পদস্থ কর্মকর্তাবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।