১৮ মার্চ, ২০২৬ | ৪ চৈত্র, ১৪৩২ | ২৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

উখিয়ায় সন্ত্রাসীদের হামলায় বিট কর্মকর্তা আহত

হামলাকক্সবাজারের উখিয়ার বন রেঞ্জের আওতাধীন মোছারখোলার ভারপ্রাপ্ত বন বিট কর্মকর্তা মসুদ সরকারকে মটর সাইকেল যোগে এলাকার চিহ্নিত দুই সন্ত্রাসী সশস্ত্র হামলা চালিয়ে গুরুতর আহত করেছে বলে জানা গেছে।

সোমবার সকাল ১০ টায় এ ঘটনাটি ঘটেছে। তাকে আহত অবস্থায় দ্রুত উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, পালংখালী ইউনিয়নের পূর্ব ফারিরবিল গ্রামের আয়ুবুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম ও নলবুনিয়া গ্রামের আই ছালামের ছেলে নুরুল ইসলাম পূর্ব পরিকল্পিত ভাবে মটর সাইকেল যোগে মোছারখোল বন বিটে গিয়ে বিট কর্মকর্তাকে সশস্ত্র হামলা চালায় এবং বিট অফিসে ভাংচুর ও লুটপাট করে বলে উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।

এ ব্যাপারে সন্ত্রাসীদের বিরুদ্ধে উখিয়া থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে থানার ওসি মোঃ আবুল খায়ের বলেন এ ব্যাপারে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।