১০ মে, ২০২৬ | ২৭ বৈশাখ, ১৪৩৩ | ২২ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

উখিয়ায় সড়ক দুর্ঘটনা ও পুকুরে পড়ে ২ শিশুর মৃত্যু

উখিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ও পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

জানা যায়, শুক্রবার সকাল ১০ টার দিকে উখিয়া উপজেলার কোটবাজার সোনাপাড়া সড়কের সোনাইছড়ি রাস্তারমাতা নামক এলাকায় সোনারপাড়া বাজার থেকে কোটবাজারগামী একটি টমটমের ধাক্কায় মোহাম্মদ সোহেল (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটি জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া এলাকার মুজিবুল হক চৌধুরীর শিশু পুত্র। নিহত সোহেল ১৬ ডিসেম্বর বোনের সাথে পার্শ্ববর্তী সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ে বিজয় উৎসব দেখার জন্য যাওয়ার পথে টমটমের ধাক্কায় গুরুত্বর আহত হলে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে পত্যক্ষদর্শীরা জানিয়েছে। রাতে সোহেলের লাশ দাপন করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা যায়।

এদিকে ১৭ ডিসেম্বর বিকাল ৪ টার দিকে উখিয়া রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া গ্রামে বাড়ির পুকুরে ডুবে বাবু (৬) নামের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বাবু স্থানীয় মোহাম্মদ শাহ আলমের পুত্র। প্রত্যাকদর্শীরা জানিয়েছে বাবু বাড়ির লোকজনদের অগুচরে পার্শ্ববর্তী পুকুরে পড়ে প্রাণ হারায়। দীর্ঘক্ষণ খুঁজাখুজি পর পুকুরে বাবুর দেহ ভাসতে দেখে এলাকাবাসি তাকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত বলে ঘোষণা করে। উখিয়ায় ২৪ ঘন্টার ব্যবধানে দুই শিশুর অকাল মৃত্যুতে সুখের ছায়া নেমে এসেছে প্রত্যন্ত অঞ্চলে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।