২৩ জুলাই, ২০২৬ | ৮ শ্রাবণ, ১৪৩৩ | ৮ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা

উখিয়ায় শেডের পুষ্টি কার্যক্রম পরিদর্শন করেন উখিয়া উপজেলা চেয়ারম্যান

উখিয়া প্রতিনিধি:

উখিয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা শেডের(সোসাইটি ফর হেলথ এক্সটেনশন এন্ড ডেভেলপমেন্ট) পুষ্টি কার্যক্রম পরিদর্শন করেন উখিয়া উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।

পাইন্যাসিয়া কমিউনিটি ক্লিনিকে পরিদর্শনে গিয়ে তিনি পুষ্টি বিষয়ক কার্যক্রমের দায়িত্বে থাকা শেডের সিএনভি,সিএন ডব্লিউ ও আউটরিচ সুপারভাইজারদের সাথে বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন।উপকারভোগীদের পুষ্টিকর রান্না ও উঠান বৈঠক পরিদর্শন করেন।

সোমবার ( ২৮ মার্চ) সকালে উপজেলা চেয়ারম্যান শেডের পুষ্টি কার্যক্রম পরিদর্শনে যান।এতে আরও উপস্থিত ছিলেন শেডের ডেপুটি ডিরেক্টর ও ফোকাল জিয়াউর রহমান মুকুল। এসময় শেডের পুষ্টি কার্যক্রম সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন শেডের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাসুদ রানা।

অন্যন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শেডের ডেপুটি প্রোগ্রাম কো-অর্ডিনেটর সুজিত কুমার বনিক,উপজেলা নিউট্রিশন কো-অর্ডিনেটর রমজান আলী, আউটরিচ সুপারভাইজার রিন্টু বড়ুয়া,পাইন্যসিয়া সিসির সিএইচসিপি মোহছেনা আক্তার ও স্থানীয় জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিগণ। এসিএফের পক্ষে উপস্থিত ছিলেন মোতাহের হোসেন।

উল্লেখ্য, শেড ২০১২ সাল থেকে এসিএফ ও ডব্লিউ এফপি’র সহায়তায় মা ও শিশুর পুষ্টি পরিস্থিতির উন্নয়ন ও কমিউনিটি ভিত্তিক তীব্র অপুষ্টি ব্যবস্থ্পনা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।