১১ মে, ২০২৬ | ২৮ বৈশাখ, ১৪৩৩ | ২৩ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী মরাগাছ তলা এলাকায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ পরিত্যক্ত বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) রাত এগারোটার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নস্থ রোহিঙ্গা ক্যাম্প লাগোয়া বালুখালীর মরাগাছ তলা নামক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে- ৪টি আরজে হ্যান্ড গ্রেনেড ও ৫টি এম-সিক্স সেভেন হ্যান্ড গ্রেনেড। এঘটনায় উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৩৯২, তাং-০৮-১১-২০২৪) করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: আরিফ হোসাইন।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া গ্রেনেডগুলো সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। এছাড়া তিনি উল্লেখ করেন, গ্রেনেডগুলো কিভাবে সেখানে এলো এবং কারা এর পেছনে জড়িত? সে রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত আছে।

উখিয়া থানার ডিউটি অফিসার সূত্রে আরএ জানা যায়, শুক্রবার রাতে যৌথ বাহিনীর অভিযানে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী মরাগাছ তলা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪টি আরজে হ্যান্ড গ্রেনেড ও ৫টি এম-৬৭ হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়। পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া বিস্ফোরক দ্রব্য রামু সেনানিবাসের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।