১৫ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়া উপজেলায় ছাত্রদলের চার নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (১৪ মার্চ) বিকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নুরুল আমিন, শামিম, রিদুয়ান ও খোকা গুরুতর আহত হয়েছেন। আহতরা উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন ছাত্রদলের নেতা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উখিয়া উপজেলা ছাত্রদলের ইফতার মাহফিলে যোগ দিতে যাচ্ছিলেন তারা। সিএনজি যোগে কুতুপালং এলাকায় পৌঁছালে যানজটের মধ্যে একটি অদক্ষ রোহিঙ্গা টমটম চালকের সঙ্গে তাদের কথা–কাটাকাটি হয়।

এ সময় কুতুপালং এলাকার জাগির হোসেনের পুত্র কথিত শীর্ষ সন্ত্রাসী শফিক ওরফে ‘মাত্তুল শফিক’-এর নেতৃত্বে কয়েকজন রোহিঙ্গা সন্ত্রাসী দ্বারা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে নুরুল আমিন গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় সড়কে লুটিয়ে পড়েন। হামলায় শামিম, রিদুয়ান ও খোকাও গুরুতর আহত হন।

ঘটনার পর স্থানীয় প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক নুরুল আমিন ও শামিমের অবস্থার অবনতি হওয়ায় তাদের কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।

এ ঘটনায় মাত্তুল শফিক পলাতক থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উখিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিদুয়ান বলেন, সন্ত্রাসী হামলায় স্বীকার হওয়া
নুরুল আমিন, শামিম, রিদুয়ান ও খোকা আমাদের দলের তারা সক্রিয় নেতা। তারা ইফতার মাহফিলে যোগ দিতে যাওয়ার পথে পরিকল্পিতভাবে এই হামলার শিকার হয়েছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, বিষয়টি আমরা মৌখিকভাবে জেনেছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উখিয়ায় কোনো সন্ত্রাসীর জায়গা হবে না। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।