২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

উখিয়ায় মাটি ভর্তি ডাম্পার আটক

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় মাটি ভর্তি একটি ডাম্পার গাড়ি আটক করেছে বনবিভাগ। গতকাল রোববার গভীর রাতে উখিয়া রেঞ্জ কর্মকর্তা, গাজী মু. শফিউল আলমের নেতৃত্বে ওয়ালাপালং বিটের  উত্তর পুকুরিয়ার আমির আলির পাহাড় হতে মাটি কর্তনকালে ডাম্পার গাড়ি আটক কর হয়।
স্থানীয়দের মতে, রাজাপালং ওয়ালাপালং বিটের  উত্তর পুকুরিয়ার আমির আলির পাহাড়ে মোস্তাক, রোস্তম ও নাসিরের নেতৃত্বে একটি সিন্ডিকেট কয়েকটি ডাম্পার ব্যবহার করে  রাতের আধারে গত দুই মাস ধরে  পাহাড় কর্তন করে মাটি পাচার করে আসছিল। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বনবিভাগ।
ওই সময় মাটি কর্তনকালে ডাম্পার গাড়ি আটক কর হয়।
অভিযানে আরও নেতৃত্ব দেন  উখিয়া সদর বিট মো:সাজ্জাদুজ্জামান ওয়ালাপালং বিট এমদাদুল হাসান এবং অন্যান্য  বিটের স্টাফগন উপস্থিত ছিলেন। উখিয়া রেঞ্জ কর্মকর্তা, গাজী মু. শফিউল আলম বলেন, পাহাড় খেকোদের কোন ছাড় নেই। আটক ডাম্পারসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।