৪ জুন, ২০২৬ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৭ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

উখিয়ায় বিহার সংস্কারে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অর্ধ লক্ষ টাকার চেক হস্তান্তর

 

পলাশ বড়ুয়া:

কক্সবাজারের উখিয়ায় বৌদ্ধ বিহার সংস্কার কাজের জন্য বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে প্রায় অর্ধ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে আজ।

মঙ্গলবার সকাল ১১ টার দিকে প্রান্তিক জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া শান্তি নিকেতন বৌদ্ধ বিহারে স্ব-শরীরে উপস্থিত থেকে অনুদানের চেক হস্তান্তর করেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া।

এ সময় তিনি বলেন, অসাম্প্রদায়িক চেতনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধর্মের মানুষের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। অন্য ধর্মাবলম্বীদের ন্যায় বৌদ্ধদের সরকারি ভাবে প্রথম বারের মতো তীর্থ যাত্রার ব্যবস্থা করা হয়েছে।

এছাড়াও বাংলাদেশ সরকারের অর্থায়নে নেপালে নির্মিত হচ্ছে সুরম্য বৌদ্ধ বিহার। যেখানে বাঙালি তীর্থযাত্রীরা থাকা-খাওয়ার সুব্যবস্থা থাকবে।

তিনি বলেন, ঢাকার পূ্র্বাচলে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জন্য একটি জায়গা বরাদ্ধ দিয়েছেন শেখ হাসিনা। এ জন্য তিনিসহ বাঙালি বৌদ্ধদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত সকলই।

এ সময় বিহার সেবা কমিটির পক্ষে চেকটি গ্রহণ করেন বিহারাধ্যক্ষ প্রিয়তিষ্য ভিক্ষু, সেবা কমিটির সভাপতি রাজেশ্বর বড়ুয়া, ঠিকাদার মিলন বড়ুয়া, উপজেলা কৃষকলীগ নেতা দীনেশ বড়ুয়া।

চেক হস্তান্তর কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা: শংকর বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক সিপন বড়ুয়া, উখিয়া অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া, যুবনেতা রুবেল বড়ুয়া, সুবর্ণ বড়ুয়া প্রমুখ।

পরে নেতৃবৃন্দ রেজুরকুল ধর্মাশোক ধাতু চৈত্য বৌদ্ধ পরিদর্শন শেষে শ্রীমৎ জ্ঞানীশ্বর থের’র সাথে মতবিনিময় করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।