১০ মে, ২০২৬ | ২৭ বৈশাখ, ১৪৩৩ | ২২ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

উখিয়ায় বিনামূল্যে বই বিতরণ উৎসবের মধ্য দিয়ে বৎসরের প্রথম দিন

২০১৭ সালের প্রথম দিবসে উখিয়া উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে নতুন বই নিতে সকাল থেকে খুঁদে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে। উদ্দেশ্য একটাই নতুন বই পাওয়া আর নতুন বইয়ের ঘ্রাণ নেওয়ার। এ যেন নতুন বছরে উপহার পেল খুঁদে শিক্ষার্থীরা। নতুন বছরের প্রথম দিন, তাই আনন্দটাও ছিল বাড়তি। খুদে শিক্ষার্থী থেকে শুরু করে নিজ নিজ প্রতিষ্ঠানে শিক্ষক-অভিভাবকরাও পাঠ্যপুস্তক বিতরণ উৎসবে সামিল হয়েছিলেন উখিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে।
১ জানুয়ারি (রবিবার) সকালে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ আনুষ্ঠানিক উদ্বোধন করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাঈন উদ্দিন। উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রায়হানুল ইসলাম মিঞা, বাংলাদেশ আওয়ামী লীগ উখিয়া শাখার সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, কাজী আকতার উদ্দিন টুনু প্রমুখ।
উখিয়ায় প্রাথমিক পর্যায়ে ৪০টি সরকারি, ৩২টি জাতীয়করণকৃত, ৪টি বিদ্যালয় বিহীন এলাকায় এবং ৩৩টি কে.জি স্কুলে নতুন বই বিতরণের বিষয়টি নিশ্চিত করেন উখিয়া উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা মোকতার আহমদ। তবে উখিয়ায় এনজিও পরিচালিত কতটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই বিতরণ করা হয়েছে এর সঠিক তথ্য জানাতে পারেননি তিনি ।
মাধ্যমিক পর্যায়ে ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রায়হানুল ইসলাম মিঞা।
বই বিতরণে বক্তারা বলেন, নতুন বই যেমন শিশুদের আকৃষ্ট করবে তেমনি শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকসহ শিক্ষাক্ষেত্রে সংশ্লিষ্টরা আন্তরিক এবং সচেতন হলে সকল শিশুরা মানসম্মত জ্ঞান আহরণ করতে পারবে অনায়াসে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।