মূল খবরে যান

শিরোনাম
● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন

উখিয়ায় বসতি উচ্ছেদ করে দুই একর বনভূমি দখলমুক্ত

শেয়ার করুন

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের আওতাধীন থাইংখালী এলাকায় পাঁচটি অবৈধ বসতি উচ্ছেদ করে দুই একর বনভূমি দখলমুক্ত করেছে বনবিভাগ। বৃহস্পতিবার থাইংখালি বনবিটের তেলখোলা এলাকায় এই অভিযান পরিচালিত হয় বলে নিশ্চিত করেন থাইংখালী বিট কর্মকর্তা রাকিব হোসাইন রাজু।


তিনি দাবি করেন,থাইংখালি এলাকায় একটি মহল বনবিভাগের জায়গা জবরদখল ক‌রে অবৈধভাবে বসতি নির্মা‌ণ করে রোহিঙ্গাদের ভাড়া দেওয়ার চেষ্টা চালিয়ে আসছিল। বিষয়টি বনবিভাগের নজরে আসলে বিভাগীয় বনকর্মকর্তা ও রেঞ্জ কর্মকর্তার নির্দেশে অভিযান চালিয়ে ওই সব বসতি উচ্ছেদ করে দুই একর সরকারি জমি দখলমুক্ত করা হয়।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী সফিউল আলম বলেন, বনভূমি অবৈধ দখল ও পাহাড় কেটে স্থাপনা নির্মাণের বিষয়ে বনবিভাগ সজাগ রয়েছে। কাউকে ছাড় দেওয়া হবেনা। তিনি পাহাড় কাটাসহ সব অপরাধের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে দাবি করেন।

শেয়ার করুন