মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

উখিয়ায় বয়ানুল কুরআন মাদ্রাসায় নূরানী সনদ পরীক্ষায় শিক্ষার্থীরা শতভাগ পাস

শেয়ার করুন

এম.কলিম উল্লাহ, উখিয়া:

বাংলাদেশ নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বিভাগের তৃতীয় শ্রেণীর কেন্দ্রীয় সনদ পরীক্ষায় উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বয়ানুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থীরা শতভাগ পাস করেছেন।

প্রতিষ্ঠানের শিক্ষাপরিচালক মাওলানা নুরুল আমিন মাহমুদ বলেন, ১৫ জন শিক্ষার্থী কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশগ্রহণ করে সকলেই কৃতিত্বের সহিত পাস করে গৌরব অর্জন করেছেন।

তন্মধ্যে এ প্লাস পেয়েছেন ৪ জন, এ গ্রেড ১০ জন, এ-গ্রেডে ১ জন পাস করেছেন।

মাদ্রাসা সূত্রে জানা গেছে, এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, আবরার মুহাম্মদ হুবাইব, সাফাউল মরিয়ম, মুহাম্মদ হোছন, মুহাম্মদ রহিম উল্লাহ। এ গ্রেড প্রাপ্তরা হলেন, সাজেদুল হাসান রাব্বি, মুহাম্মদ কায়সার উদ্দিন, মুহাম্মদ মহিম উদ্দিন, মুহাম্মদ রাসেল, ইসরাত জাহান আনিকা, লতীফা মনি, মুহাম্মদ জুনাইদ, মুহাম্মদ মহীম, মুহাম্মদ মুবিন, মুহাম্মদ জয়নাল উদ্দিন।

এ-গ্রেডে পাস শিক্ষার্থী হলেন, সুমাইয়া আক্তার রেশমী‌।

হলদিয়াপালং ইউনিয়নের গুরামিয়া চৌধুরীর গ্যারেজ সংলগ্ন বয়ানুল কুরআন মাদ্রাসাটি ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা রেজাউল করিম আফজলের পরিচালনায় প্রতিষ্ঠানটি প্রতি বছর ভালো ফলাফলের সুনাম অর্জন করে আসছেন।

শেয়ার করুন