২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

ভাইকে হত্যার পর থানায় হাজির ছোট ভাই

সীমান্ত উপজেলা উখিয়ার থাইংখালি এলাকায় আপন বড় ভাইকে ছুরিকাঘাত করে হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করলো ছোট ভাই। মঙ্গলবার সকাল ৯ টায় থাইংখালির ঘোনারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, স্থানীয় মৃত জালাল আহমদের দুই পুত্র ছুরুত আলম ও মোহাম্মদ অানোয়ার সাদেকের মধ্যে কলা বিক্রি নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে আপন ছোট ভাই মোহাম্মদ অানোয়ার সাদেক, বড় ভাই ছুরুত আলমকে ছুরিকাঘাত করলে তিনি ঘটনাস্থলে মারা যান। এই ঘটনার প্রায় দুই ঘন্টা পর ঘাতক সাদেক উখিয়া থানায় স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।