১২ জুলাই, ২০২৬ | ২৮ আষাঢ়, ১৪৩৩ | ২৬ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

উখিয়ায় ফের ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল রোহিঙ্গা কিশোরের, আহত ১

আলাউদ্দিন সিকদার: 

উখিয়ায় বেপরোয়া ডাম্পারের ধাক্কায় তৈমুর রহমান (১৩) নামে এক সাইকেল আরোহী রোহিঙ্গা কিশোর নিহত হয়েছে। এসময় দিল মোহাম্মদ (১২) নামে আরেক রোহিঙ্গা কিশোর আহত হয়।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কুতুপালং বাজার সংলগ্ন কচুবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তৈমুর রহমান (১৩) কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের আব্দুল লতিফের ছেলে ও আহত দিল মোহাম্মদ (১২) একই ক্যাম্পের আবু তাহের এর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুই জন রোহিঙ্গা কিশোর বাইসাইকেল চালিয়ে ঘুমধুম কুমির খামার দেখার‌ জন্য যাচ্ছিল। এসময় কুতুপালং বাজার সংলগ্ন কচুবুনিয়া নামক স্থানে অপরদিক থেকে আসা দ্রুতগতির ডাম্পারের ভয়ে ব্রিজের নিচে পড়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন তাদেরকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে গুরুতর আহত তৈমুর রহমান (১৩) কে উন্নত চিকিৎসার জন্য উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। তৈমুর রহমান উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান বলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন। আহত দিল মোহাম্মদ (১২) বর্তমানে কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।