১৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ৫ ফাল্গুন, ১৪৩২ | ২৯ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

উখিয়ায় প্রান্তিক দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে দুস্থ, পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে হলদিয়াপালং ইউনিয়নে ৭নং ওয়ার্ডের পূর্বাংশে রুমখাঁপালং হাতিরঘোনার অবহেলিত ক্ষুদ্র-নৃ-গোষ্ঠির ৪০জন মানুষের মাঝে এসব কম্বল বিতরণ হয়।

মাঠ পর্যায়ে এসব শীতবস্ত্র বিতরণ করেন রুমখাঁপালং সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি: এর সম্পাদক পলাশ বড়ুয়া।

এ সময় তিনি বলেন, প্রান্তিক জনপদের দু:স্থ ও শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেরিত পৌঁছে দেওয়ার জন্য উখিয়া উপজেলার জনবান্ধব নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হাড়কাঁপানো এ শীতে কম্বল হাতে পেয়ে আনন্দে উৎফুল্ল এলাকাবাসী। সেই সঙ্গে কম্বল পাওয়া দরিদ্র মানুষ গুলো সাধুবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী ও ইউএনওর’র প্রতি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।