৯ সেপ্টেম্বর, ২০২৬ | ২৫ ভাদ্র, ১৪৩৩ | ২৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়া প্রেস ক্লাবের নতুন সভাপতি-সম্পাদক শাহীন ও ফারুক   ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

উখিয়ায় পাহাড় কাটার সাথে জড়িতদের তালিকা তৈরির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হাট-বাজার ইজারার সরকারি টাকা অনাদায়কারী ইজারাদার, অতিরিক্ত টোল আদায়কারী ইজারাদার, সরকার নির্ধারিত টোলের সাইনবোর্ডে না টাঙানো ইজারাদার, হাটবাজার পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ব্যর্থ ইজারাদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ প্রয়োজনে ইজারা বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়।

এইছাড়াও অবৈধ ডাম্পার মালিক, ড্রাইভার এবং পাহাড় থেকে অবৈধ উপায়ে মাটি কাটার সাথে জড়িতদের তালিকা তৈরির নির্দেশ প্রদান করা হয়। সভায় বিভিন্ন জনবান্ধন সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ তাজ উদ্দিন, ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী, স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. রঞ্জন বড়ুয়া রাজন, ওসি ( তদন্ত ) গাজী সালাহউদ্দিন, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী, রত্না পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা, জালিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সৈয়দ আলম, জেলা আওয়ামী লীগের সদস্য কবি আদিল চৌধুরী, উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে উখিয়া থানার বিদায়ী অফিসার ইনচার্জকে সঞ্জুর মোরশেদকে উপজেলা প্রশাসন ও উপজেলা ভুমি অফিসের পক্ষ থেকে ক্রেস্ট সম্মাননা প্রদান করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।