মূল খবরে যান

শিরোনাম
● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু

উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছিল উখিয়া উপজেলা প্রশাসন। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপনায় রক্তদান কর্মসূচি ও উন্নত খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেচান উল্লাহ সিকদার । 

তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে সকলকে কার্যকর ভূমিকা রাখতে হবে। একই সাথে তিনি সরকারি হাসপাতালে সেবা গ্রহণে সকলের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে সরকারি দপ্তরগুলোর প্রধানগণ, স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব, জুলাইযোদ্ধারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার।

আলোচনা সভা শেষে বেলা দেড়টার উখিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম করা হয়। এছাড়াও বেলা ২টার দিকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।

ওই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

রোগীদের উন্নত খাবার বিতরণ শেষে অতিথিরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে তাদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তারা যথাযথ চিকিৎসাসেবা পাচ্ছেন কিনা, সে বিষয়ে মতবিনিময় করেন।

ওই সময় রোগীরা হাসপাতালের চিকিৎসাসেবা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেচান উল্লাহ সিকদার বলেন, বুধবার উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ৮০ জন রোগি ভর্তি ছিল। সকলের মাঝে খাবার বিতরণ করা হয়। ##

শেয়ার করুন