১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

উখিয়ায় জাল টাকাসহ রোহিঙ্গা আটক

উখিয়া থানা পুলিশ শনিবার রাত ১২ টার দিকে রাজাপালং ইউনিয়নের দক্ষিণ শিলের ছড়া মাছকারিয়া এলাকা থেকে জাল টাকা ও রোহিঙ্গা নাগরিক সহ ৩জন কে হাতে নাতে আটক করেছে।

আটককৃতরা হচ্ছে কুতুপালং রোহিঙ্গা বস্তির বাসিন্দা রশিদ আহমদের ছেলে মোঃ সেলিম (২৫), মোঃ ইসমাঈলের ছেলে আহমদ ইমতিয়াজ (২০) ও টেকনাফ উপজেলার হ্নীলা পানখালী গ্রামের জাবেদ (২৫)। এদের নিকট থেকে পুলিশ ৫ হাজার টাকার সমপরিমাণ ভেজাল ৫শ’ টাকার নোট উদ্ধার করেছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, এব্যাপারে এএসআই জাকির হোসেন বাদী হয়ে বিদেশীয় নাগরিক আইনে একটি ও জাল নোট পাচার প্রতিরোধ আইনে একটি সহ পৃথক ২টি মামলা করা হয়েছে।

জানা গেছে, সংঘবদ্ধ একটি চক্র বস্তির রোহিঙ্গাদের ব্যবহার করে উখিয়ার বিভিন্ন স্থানে জালনোট বাজারজাত করে আসছে। ইতিপূর্বেও উখিয়া থানা পুলিশ কোটবাজার এলাকা থেকে ১ লক্ষ ৫ হাজার টাকার সমপরিমাণ ৫শ টাকার নোট উদ্ধার করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।