২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

উখিয়ায় জমি দখলে নিতে খুনের হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া উপজেলার  হলদিয়া পালং এলাকায় জায়গা জমির বিরোধের জের ধরে মো. আজিজুর রহমান (৪৬) নামক ব্যক্তিকে অকথ্য ভাষায় গালমন্দ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।  হলদিয়াপালং ১নং ওয়ার্ডের পশ্চিম মরিচ্যা এলাকায় এই ঘটনা ঘটেছে। আজিজুর রহমান পাতাবাড়ী এলাকার মো. আবদুল গফুরের ছেলে।
এ ঘটনায় পশ্চিম মরিচ্যা এলাকার মৃত মৌলভী মোজাফফর আহমদের ছেলে
মিজানুর রহমান (৩৬) ও মো. কায়সার (৪৫) এর বিরুদ্ধে উখিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন আজিজুর রহমান।
তিনি অভিযোগ করে বলেন, মিজানুর রহমান ও মোঃ কায়সার পরস্পর আপন ভাই ও ভূমিদস্যু প্রকৃতির লোক। পশ্চিম মরিচ্যা এলাকায় আমার পৈত্রিক ওয়ারীশি ৩৬ শতক জোত জমি জোরপূর্বক দখলের পাঁয়তারা করছে।  সংবাদ পেয়ে জমি দেখা শুনার জন্য যাওয়ার পথে গত ২৬ মে দুপুরে হলদিয়া পালংস্থ পশ্চিম মরিচ্যা শফিক আহমদের বাড়ির পার্শ্বে রাস্তায় পৌঁছলে আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে। খুন জখম করার তৎপর হলে নিরাপদ দূরত্বে সরে পড়ি। পরে আমার ব্যবহারের মোবাইলে ফোন করে অকথ্য ভাষায় গালমন্দ করে। দেখে নিবে, খুন করবে বলে জানায়।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, আজিজুর রহমান নামক ব্যক্তিকে হুমকির অভিযোগে সাধারণ ডায়েরি করেছেন। ঘটনা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।