২৩ মার্চ, ২০২৬ | ৯ চৈত্র, ১৪৩২ | ৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

উখিয়ায় কৃষাণীর ধান কেটে দিল উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা

এম এ রাহাত, উখিয়া: 

গেলো দুদিন আগে এক গরীব কৃষকের ধান কেটে প্রসংশার জোয়ারে ভাসছিলো কক্সবাজার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও উখিয়া উপজেলার ছাত্রলীগের সভাপতি পদ প্রার্থী সালাহ উদ্দিনের নেতৃত্বে তৃণমূল ছাত্রলীগ।
গত মঙ্গলবার এক গরীব কৃষকের ধান কেটে দেওয়ার পর,আজ আবারো আরেক বিধবা কৃষাণীর ধান কেটে দেয় ছাত্রলীগের উক্ত তৃণমূল নেতাকর্মীরা।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা সালাহ উদ্দিন জানান,ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে নিয়ে মানবিক কাজের অংশ হিসেবে দুদিন আগে কৃষক আব্দুস সালামের ৪০শতক ধান কেটে উনার বাসা পর্যন্ত পৌঁছে দিয়েছিলাম।যা স্রেফ দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে,আপার পক্ষ থেকে ভালোবাসা পৌঁছানো চেষ্টা ছাড়া কিছুই না।যা বরারের মতো অব্যাহত থাকবেন বলেও জানিয়েছিলাম।যা বিভিন্ন নিউজ মিডিয়ায় প্রচার হয়েছিলো।আর সেখান থেকে লোকে মুখে শুনে আরেক ছাত্রলীগ কর্মীর মাধ্যমে আমাকে কৃষাণী মনোয়ারার দূর্ভোগের কথা জানান।আর আজ ছাত্রলীগের ২০/২৫জন নেতাকর্মীদের নিয়ে ৬০ শতক ধান কেটে দিয়ে এই মানবিক কাজে বরাবরের মতো অংশীদার হওয়ার চেষ্টা করলাম মাত্র।

এই দিকে,উখিয়া উপজেলা তৃণমূল ছাত্রলীগের এমন ক্রমাগত মানবিক কাজকে স্বাগত জানাচ্ছে সাধারণ মানুষ।আর হলদিয়া পালং এর এই কৃষাণী ছাত্রলীগ নেতাকর্মীদের এমন কর্মে খুশিতে আত্মহারা।

ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মীর সাথে অংশ নেন উখিয়া উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি সরওয়ার কামাল ও সহসভাপতি কামাল উদ্দিন সোহাগ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।