৬ মার্চ, ২০২৬ | ২১ ফাল্গুন, ১৪৩২ | ১৬ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

উখিয়ায় কলেজ ছাত্রকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় কলেজ ছাত্রকে চুরির অপবাদে রড ও বিদ্যুতের তারে নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্ত সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব ১৫।

মঙ্গলবার বেলা ১১ টায় কলাতলীস্থ মেরিন ড্রাইভ এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ৪ জন হলেন, উখিয়া জালিয়াপালং এলাকার ফজল কাদের (৩৮), মোহাম্মদ আব্দুল্লাহ (২২), আব্দুর রহমান (৩৮) ও আজিজুল হক (৫২)’।

এ বিষয়ে মঙ্গলবার দুপুরে আড়াই টার দিকে কক্সবাজারস্থ র‌্যাব-১৫ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপ অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক জানান, গত ২৫ মার্চ রাতে উখিয়ার ডেইল পাড়া এলাকায় কক্সবাজার সিটি কলেজের ছাত্র রায়হান শরীফ (১৯) কে একই এলাকার বাসিন্দা ফজল কাদের তার সুপারি বাগান হতে সুপরি চুরির অপবাদে দুই ঘন্টা ধরে বিদ্যুতের তার, লোহার রড ও লাঠি দিয়ে মারধর করে আহত করে। এ ঘটনায় ২৭ মার্চ কলেজ ছাত্রের পিতা মোহাম্মদ আমিন বাদি হয়ে উখিয়া থানায় মামলা করেন। এ মামলায় প্রধান অভিযুক্ত ফজল কাদের সহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফজল কাদের একজন তালিকাভ‚ক্ত মাদক কারবারি বলে জানিয়েছেন র‌্যাব।

গ্রেপ্তার ৪ জনকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান উপ অধিনায়ক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।