২৬ মে, ২০২৬ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

উখিয়ায় একই পরিবারে ৪ জন এবং ১ এনজিও কর্মীসহ ৫ জন শনাক্ত!

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

উখিয়া উপজেলায় বুধবার ১৩ মে সনাক্ত হওয়া ৫জন করোনা রোগীর মধ্যে ৪জন একই পরিবারের সদস্য। উখিয়ায় গত ১১মে সনাক্ত হওয়া পল্লী চিকিৎসক রোগীও একই পরিবারের সদস্য। তাদের সকলের বাড়ি রত্নাপালং ইউনিয়নের কোট বাজারের পুর্বে খোন্দকারপাড়ায়। অপরজন করোনা রোগী এনজিও সংস্থা হ্যান্ডিকাপের একজন কর্মচারী। তিনি ঢাকা ফেরত বলে জানা গেছে।

বিশ্বস্ত সুত্র এ তথ্য নিশ্চিত করেছেন। সুত্র মতে সনাক্ত হওয়া রোগীদের বাড়ি ও চলাচল এলাকা লকডাউন (Lockdown) করে দেওয়ার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা স্বাস্থ্য টিম, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ রোগীদের বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া ৫ জন রোগীর কেস হিস্ট্রি ও শারীরিক অবস্থা দেখে তাদের কোথায় চিকিৎসা দেওয়া হবে তা সিদ্ধান্ত নেওয়া হবে বলে সুত্রটি জানিয়েছে। ১৩ মে সনাক্ত হওয়া ৫জন রোগী সহ উখিয়া উপজেলায় করোনা রোগীর সংখ্যা এখন ১৪ জন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।