মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

উখিয়া উপজেলার পাঁচ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল তৃণমূল ছাত্রলীগ নেতা সালাহ উদ্দিন

শেয়ার করুন

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ, উখিয়া উপজেলার পাঁচ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছেন উখিয়া উপজেলা তৃণমূল ছাত্রলীগ নেতা সালাহ উদ্দিন। নবনির্বাচিত কক্সবাজার জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মারুফ আদনানের পক্ষে এ সম্মাননা প্রদান করা হয়। এসময় সম্মাননা হিসেবে প্রতি মুক্তিযুদ্ধাকে একটি করে জাতীয় পতাকা পরিয়ে দেওয়া হয়।সম্মাননা স্বরূপ সম্মাননা ক্রেস্ট ও দুপুরের খাবার প্রদান করা হয়।

সংবর্ধিত পাঁচ বীর মুক্তিযোদ্ধা হলেন, উখিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা রত্নাপালং ইউনিয়নের সুরেশ চন্দ্র বড়ুয়া, হলদিয়া পালং ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মুফিজুর রহমান,বীর মুক্তিযোদ্ধা দুদু মিয়া, রাজা পালং ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সুবেদার সুলতান আহমদ এবং পালংখালী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা এস এম ইসহাক চৌধুরী।

সংবর্ধিত মুক্তিযুদ্ধারা ছাত্রলীগের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং তৃণমূল ছাত্রলীগের এমন উদ্যোগের জন্য ধন্যবাদ দেন।

উল্লেখ্য যে, গত বছরের ১৬ ডিসেম্বরে ছাত্রনেতা সালাহ উদ্দিন আরও পাঁচ জন বীর মুক্তিযোদ্ধাকে যথাক্রমে বাদশা মিয়া চৌধুরী, মেজর অব. আব্দুস সোবহান, মুক্তিযুদ্ধা মফজল আহমদ, বীর মুক্তিযুদ্ধা বাবু পরিমল বড়ুয়া ও লেন্স নায়েক জয়সেন বড়ুয়াকে  সম্মাননা দিয়ে ছিলেন।

উল্লেখ্য তৃণমূল ছাত্রলীগ নেতা সালাহ উদ্দিনের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন উপজেলার সকল স্তরের মানুষ।

ছাত্রনেতা সালাহ উদ্দিন বলেন,”এটা শুধুমাত্র দেশের জন্য যারা জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করেছেন তার কৃতজ্ঞতা স্বরূপ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসেবে কিছু করার প্রয়াস মাত্র”।তিনি ভবিষ্যতে এমন  ভাবে আরো ভালো কিছু করার ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন