৮ এপ্রিল, ২০২৬ | ২৫ চৈত্র, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার

উখিয়া উপজেলা প্রশাসনকে কোস্ট ট্রাস্ট্রের সুরক্ষা সামগ্রী প্রদান

ইমাম খাইর, কক্সবাজার
উখিয়া উপজেলায় করোনা সংক্রমণে নিহতদের সমাধিস্থ করার কাজে নিয়োজিত উপজেলা কমিটির ২০ জন সদস্যের জন্য সুরক্ষা সামগ্রী প্রদান করেছে দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) কোস্ট ট্রাস্ট্র।

সোমবার (২৯ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরীর হাতে সংস্থাটির পক্ষে সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন কোস্ট ট্রাস্ট্রের কর্মকর্তা মোঃ রেজাউল করিম।

করোনার এই দুঃসময়ে প্রয়োজনীয় উপকরণ দিয়ে পাশে থাকায় কোস্ট ট্রাস্টের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন ইউএনও মোঃ নিকারুজ্জামান চৌধুরী।

উল্লেখ্য, করোনা পরিস্থিতির শুরু থেকেই আত্মরক্ষামূলক সামগ্রী বিতরণ, নগদ অনুদানসহ মানবিক কর্মসূচিতে সবসময় প্রশাসন ও মানবতার পাশে থেকেছে কোস্ট ট্রাস্ট।

পাশাপাশি করোনা সংক্রমণ থেকে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীকে রক্ষা করতে গণসচেতনতামূলক প্রচার কার্যক্রম অব্যাহত রেখেছে দেশের সনামধন্য এই বেসরকারী সংস্থাটি।

ভবিষ্যতেও সম্ভাব্য সকল ধরণের সহযোগিতাসহ মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান সংস্থাটির নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।