২৭ মার্চ, ২০২৬ | ১৩ চৈত্র, ১৪৩২ | ৭ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

ঈদগড়-ঈদগাঁও সড়কে ডাকাতের কবলে পড়ে আহত পুলিশ সদস্য


রামু উপজেলার ঈদগড়-ঈদগাঁও সড়কে ডাকাতের কবলে পড়ে আহত হয়েছে এক পুলিশ সদস্য। আহত পুলিশ কনেষ্টবল মনছুর আহমদ (২৩) বাইশারী তদন্ত কেন্দ্রের আওতাধীন আলীক্ষ্যং পুলিশ ক্যাম্পে কর্মরত।
পুলিশ সুত্রে জানা যায়, সকাল ৮ টা ৪৫ মিনিটের সময় সরকারী কাজে বান্দরবানের উদ্দেশ্যে সিএনজি গাড়ী যোগে যাচ্ছিল আহত পুলিশ কনেষ্টবল মনছুর। সড়কের ভোমারিয়া ঘোনা এলাকায় পৌছলে ডাকাতের কবলে পড়ে সিএনজি গাড়ীটি। এসময় ডাকাত দলের সদস্যদের হামলায় অন্যান্য যাত্রীদের পাশাপাশি গুরুতর আহত হয় সে। যথা সময়ে টহল চৌকিতে পুলিশের টহল দল না আসায় ডাকাতির সুযোগ পেয়েছে বলে অভিযোগ করেন যাত্রীরা।
খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন বাইশারী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক কৃঞ্চ কুমার দাস ও আবু মুসা। এসআই আবু মুসা এই প্রতিবেদককে জানান, আহত কনেষ্টবল বর্তমানে নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে এবং উক্ত ঘটনায় অভিযান পরিচালনার পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।